অপরাধ সংবাদসারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ের থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুর রাজ্জাক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামে এই অটো চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

১৭ই অক্টোবর রোজ মঙ্গলবার ভোর ৬ টায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলম এর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় । লাশ উদ্ধারের কিছুক্ষণ পরে নিহতের স্ত্রী আশা মনি ঘটনাস্থলে আসেন। নিহতের স্ত্রী জানান, রিফাত দীর্ঘদিন থেকেই এই অটোটি ভাড়ায় চালান।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। লাশ ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোটি উদ্ধার ও হত্যাকরীকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button