ময়মনসিংহ বিভাগসারাদেশ

ভালুকায় ঈদে মিলাদুন্নবী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজ শেষে পৌরসভার আশরাফুল উলূম রাহমানীয়া ক্বাওমী মাদ্রাসায় অনুষ্ঠানটির আয়োজন করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হাসান পাঠান সৈকত। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, যুবলীগ নেতা এস এম আদিল, আমিনুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল, সাংগঠনিক সম্পাদক আশফাক আল মামুন সহ যুবলীগের নেতৃবৃন্দ।

পরে দোয়া ও মিলাদ শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button