ফুলপুরে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা আটক :- ৫

সুমিত সরকার উদয়
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে আসে ফুলপুর থানার পুলিশের কাছে আটক হলো ৫ রোহিঙ্গা।
আটক হওয়া রোহিঙ্গারা হলেন: মোঃ আব্দুর রহমান (২০),পিতা-মোঃ কলিমুল্লাহ, মাতা-আমেনা টেকখালী ক্যাম্প, উখিয়া কক্সবাজার।মোঃ এনামুল্লাহ:(২৩)পিতা-আমান উল্লাহ,মাতা-শাহজান কতুব পালং ক্যাম্প-১২,কক্সবাজার। মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা মোছাঃ খোদেজা বেগম,টেকখালী ক্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার।
মোঃ হাবিবুর রহমান (১৯),পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ,কক্সবাজার। মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ,মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক্যাম্প -২৭,টেকনাফ,কক্সবাজার।
ফুলপুর থানার অফিসার ইনচার্য আব্দুল্লাহ্ আল মামুন জানান আটককৃত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



