অপরাধ সংবাদময়মনসিংহ বিভাগ
পুলিশের বিশেষ অভিযানে ভালুকায় বিদেশি মদ সহ ভিন্ন মামলায় আটক ৪

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও) সার্কেলের দিক নির্দেশনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বিশেষ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা কালে আট বোতল ভারতীয় মদ সহ ১জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১জন, জিআর পরোয়ানাভুক্ত ১জন, নিয়মিত মামলার ১জন আসামী সহ মোট ৪জন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ভালুকাকে সন্ত্রাস, অপরাধ মুক্ত রাখতে ভালুকা মডেল থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



