অন্যান্য

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

সুমিত সরকার উদয়
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ, উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁইয়া, উপজেলা একাডেমী সুপার ভাইজার পরিতোষ চন্দ্র সৃত্রধর সহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং পরামর্শ গ্রহণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ বছর মোট ৪৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এসময় ফুলপুর থানা অফিসার ইনচার্জ জানান প্রতিবছরের ন্যায় এইবছরেও প্রতিটি পূজা মন্ডপে অনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button