অপরাধ সংবাদ

পুলিশ হেফাজত থেকে দুই কিশোরের পলায়ন

অমিত হাসান ইমন

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পুলিশ হেফাজতে কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে নিয়ে যাওয়ার সময় দুই কিশোর পালিয়েছে। পালিয়ে যাওয়া কিশোরদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় নাম প্রকাশ করেনি পুলিশ। রবিবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবায় এই ঘটনা ঘটে।

সোমবার (২৮ আগস্ট) বিকালে এঘটনায় ভালুকা মামলা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম।

থানা সূত্র জানায়, গত ২৬ আগস্ট ফুলবাড়িয়া থানায় চুরির মামলায় তিন কিশোরকে আটক করে পুলিশ। গ্রেফতারের পরদিন ২৭ আগস্ট তিনজনকে আদালতে তুলা হলে বিচারক তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই দিন রাতে সিএনজি যোগে তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে ভালুকার ভরাডোবা থেকে দুই কিশোর পালিয়ে যায়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, ফুলবাড়িয়া থানা থেকে তিন কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় দুই কিশোর পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button