ময়মনসিংহ বিভাগ

ভালুকায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার 

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবত জীবন সাজা প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ওই মামলার যাবতজীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের দুই ছেলে আনিছ (৬০) ও আলম (৬৩)।

দীর্ঘ্য ২৮ বছর পর শনিবার (০১-০৭-২০২৩ইং) তারিখ রাতে ভালুকা মডেল থানার এএসআই পাইলট ভৌমিক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভালুকা থানাধীন মাহমুদপুর মুখিরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবতজীবন সাজা প্রাপ্ত ওই আসামিরা দীর্ঘ্যদিন আত্মগোপনে ছিলো। তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় (মামলা নং ০৮-০৬-১৯৯৫), জি আর নং ২৬৪/৯৫, ৩০২/৩৪ ধারায় একটি মামলা রয়েছে। রবিবার সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button