জাতীয়
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার জন আহত

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের নগরকান্দা উপজেলার (ঢাকা – খুলনা) মহাসড়কের আলগাদিয়া নামক স্থানে ঢাকা হতে রবিবার রাত ৯ টায় গোপালগঞ্জগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৮৯২১) এর সামনে গাছের ডাল ভেঙে পড়ে সেই মুহূর্তে একই দিক থেকে আশা খুলনা জেলা পুলিশের একটি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ঠ ১৪-৩৫৪৮ বাসটির পিছনে এসে ধাক্কা খায়। উক্ত দুর্ঘটনায় চারজন আহত হয়।
আহতরা হলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান হাফিজ, এসআই আইয়ুব হোসেন, কনস্টেবল রাকিব হোসেন, কনস্টেবল মোঃ ফয়সাল। ভাঙ্গা হাইওয়ে পুলিশ আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দূর্ঘটনা জনিত কারণে সাময়িক সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।



