অপরাধ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলা ছয়আনী গ্রামের মাদ্রাসা রোড থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার চাপিয়া গ্রামের নোয়াব মিয়ার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং একই উপজেলার শ্যামবাড়ি গ্রামের মৃত সেলিম খাঁন স্ত্রী পারভীন আক্তার (৩৫)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নূরে আলম জানান, খবর পেয়ে উপজেলা ছয়আনী গ্রামের মাদ্রাসা রোড এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) আসামিদেরকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।



