জাতীয়

পদ্মা সেতু পাড়ি দিতে প্রস্তুত ট্রেন

ডেস্ক রিপোর্ট : আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পদ্মা সেতু পাড়ি দিতে প্রস্তুত রয়েছে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’।স্টেশনে সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে ট্রায়াল ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া রেল স্টেশনে থামার কথা রয়েছে। ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রধান অতিথিদের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, স্বপ্নের পদ্মা সেতু পার হওয়ার সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম লিটন চৌধুরী ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনসহ প্রশাসনের কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তারা ট্রেনে থাকবেন।

তারা জানান, এ উপলক্ষে সকাল থেকে ভাঙ্গা রেল স্টেশনকে সুন্দরভাবে সাজানোসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button