চট্টগ্রাম বিভাগ

নিখোঁজের দু’দিন পর নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুই দিন পর সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) উপজেলার  বাখরাবাদ এলাকার গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকার রাখাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের স্ত্রী সোমা রানী দাশ বলেন, সমীর চট্টগ্রামে আনসারে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকালে ডালিম নামে এক বন্ধু তাকে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম। রাতে মোবাইলে ফোন করলে ডালিম জানায় সমীর সঙ্গেই আছে কোনো সমস্যা নেই। আবার ফোন দিলে ডালিম জানায় সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে।

পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে এসে জানায়- তারা নদীর পাড়ে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ টর্চ মারলে পুলিশ ভেবে সবাই গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে জানতে ডালিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন,  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button