ময়মনসিংহ বিভাগ

জাতীয় পর্যায়ে লোকসংগীতে দ্বিতীয় ভালুকার তাসিন 

ইয়াসির আরাফাত

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।

১২ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে এ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহের ভালুকা উপজেলার এম তৌফিক তাসিন জাতীয় পর্যায়ে লোক সংগীত বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বতর্মানে তাসিন ভালুকা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। সে মেরিন ইন্জিনিয়ার আবু বকর সিদ্দিক, জাতীয় পুরষ্কার প্রাপ্ত নারী উদ‍্যোক্তা তাসলিমা আক্তারের একমাত্র ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button