ময়মনসিংহ বিভাগ

ত্রিশালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ত্রিশাল থানার অফিসার মো. মাইন উদ্দিন জানান, রোববার রাতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে  পাঠানো হয়েছে। নিহতের লাশ শনাক্তে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button