অন্যান্যখেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

আমিনুল ইসলাম বিল্পব

স্পোর্টস রিপোর্ট: সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়! বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে কখনও দ্বিপাক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ, প্রথমবার দেখা। আর সেই দেখাতেই হয়ে গেলো ইতিহাস।মিরপুরে রোববারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক লড়াই হলো। যে লড়াইয়ে ইংলিশদের ৪ উইকেট আর ৭ বল হাতে রেখে হারালো বাংলার দামাল ছেলেরা। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো সিরিজ। বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে ইতিহাস গড়লো সাকিব আল হাসানের দল।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল মোটে ১১৮ রানের। সহজ হলেও অবশ্য শেরে বাংলার পিচে সহজে ধরা দেয়নি জয়।

উইকেটের মন্থর গতি আর আনইভেন বাউন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখে ইংলিশরা। কিন্তু এই বাংলাদেশ তো অন্যরকম, পিচের চরিত্র বুঝে খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button