চট্টগ্রাম বিভাগ

সীতাকুণ্ডে সাগর থেকে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামর সীতাকুণ্ড উপকূলীয় এলাকা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের মুখে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক যুবকের মরদেহ ভেসে আসে। এসময় মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও মানবিক সংগঠন গাউছিয়া কমিটির একটি টিম সন্ধ্যা ৬ টায় লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিরা নৌ পুলিশের এসআই এনামুল হক। পূর্বকোণকে তিনি বলেন, ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় লাশটি ছিল। ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্যে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button