রাজশাহী বিভাগ

জয়পুরহাটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আলমগীর মনসুর

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মাহফুজুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাতে কালাই উপজেলার ব্র্যাক অফিসের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। আহত হয়েছেন আরিফুল ইসলাম (২৫) ও বাইসাইকেল চালক পৌরসভার থুপসাড়া মহল্লার মুকুল হোসেন (৫০)।

ওসি এসএম মঈনুদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে মাহফুজার রহমান পুনট থেকে কালাই পৌর শহরে যাচ্ছিলেন। পথে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একটি সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের ওপরে ছিটকে পড়ে। চালক মাহফুজারসহ আহত হন তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালককে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button