বিজ্ঞান ও প্রযুক্তি

নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে যা বললো গ্রামীণফোন

ডেস্ক রিপোর্ট: দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজের সময় বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল। যে কারণে কল ও ইন্টারনেট ব্যবহারের সময় নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন এসব এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা। তবে বিঘ্ন ঘটার পর, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে সক্ষম হয় গ্রামীণফোপ্রতিষ্ঠানটির হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, ‘আজকের ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং যে কারণে ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিবেদিত কর্মীরা যতো দ্রুত সম্ভব সংযোগ পুনরুদ্ধার করেছে এবং নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে।’

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘একাধিক ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । গ্রামীণফোন দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম ব্র্যান্ড এবং দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাদের কানেক্টিভিটি ও ডিজিটাল লাইফের চাহিদা পূরণে আমাদের ওপর আস্থা রাখেন।

আজ আমাদের নিবেদিত টিম সকল প্রতিকূলতা পেরিয়ে জটিল একটা কাজ দ্রুততম সময়ে শেষ করেছে। গ্রাহকরা যেন সেরা অভিজ্ঞতা লাভ করেন, আমরা তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।’

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ চলার সময় ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যার সমাধান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button