ময়মনসিংহ বিভাগরাজনীতি

ভালুকায় যুবদল নেতা রাসেলের নেতৃত্বে র‍্যালী আলোচনা ও দোয়া মাহফিল 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা ডিগ্রি কলেজ মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ  দোয়া করা হয় এবং  মানুষের খাবার বিতরণ করেন।

এসময় উপজেলা, পৌরসভা, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button