ময়মনসিংহ বিভাগ

বিশ্ব ইজতেমা থেকে আসার পথে ট্রাক উল্টে ভালুকায় নিহত ১ আহত ৩০

অমিত হাসান ইমন, ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি :টঙ্গি বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় পিকাব ট্রাক উল্টে ১জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ৪ ফেব্রুয়ারী রাত ১১ টায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের ঢালীবাড়ি মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার কিতাবখানার শিক্ষার্থী নাঈম নিহত হয়েছেন। গুরুতর আহত আবস্থায় ১১জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. মোহাইমিনুল ইসলাম।

ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button