গফরগাঁওয়ে জলবায়ু সম্পর্কিত চিত্রাঙ্কন এবং পোস্টার ডিজাইন প্রতিযোগীতা

নূর মোহাম্মদ ইয়ন
গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ‘১৯ এবং অদম্য ‘১৯ ফর ক্লাইমেট মুভমেন্টের আয়োজনে পৌর শহরের আলতাফ গোলন্দাজ অডিটোরিয়ামের সম্মুখে আজকে অনুষ্ঠিত হয়ে গেলো “জলবায়ু সম্পর্কিত চিত্রাঙ্কন এবং পোস্টার ডিজাইন প্রতিযোগীতা।
শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করতে এবং ব্যাসিক জ্ঞান প্রদান করতেই এই ব্যতিক্রমী আয়োজন করে সংগঠনটি।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের তৈরী হয়।
আয়োজন সম্পর্কে একজন অভিভাবক বলেন,এমন সৃজনশীল আয়োজন বাচ্চাদের মেধা এবং চিন্তাশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
আয়োজকদের মাঝে সংগঠনটির পরিচালক তায়েব মৃধা জানায়,শিক্ষার্থীদের জলবায়ু সম্পর্কিত বিষয়ে সচেতন করতেই আমরা এমন উদ্যোগ গ্রহণকারী।আশা করছি এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি সচেতন হয়ে উঠবে।



