ময়মনসিংহ বিভাগ

ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাউছার খান: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে কলেজ মিলনায়তন এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ‍্যক্ষ , আ.ন.ম শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মোঃ কামরুজ্জামান তুহিন ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান তালুকদার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকগণ, অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ, কলেজের সম্মানিত সদস্য ও অবিভাবক বৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা সরকারি কলেজ শাখার সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি বৃন্দ।

অনুষ্ঠানের বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button