ঢাকা বিভাগসারাদেশ
প্রথম আলোর সম্পাদক ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলায় পেশাজীবী পরিষদের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট : প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের, পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া ও পরে একই আইনে মামলা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
আজ বৃহস্পতিবার ভোরে পরিষদের আহ্বায়ক চিকিৎসক ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।জাহিদ হোসেন ও কাদের গনি চৌধুরী অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, আজ যেখানে জাতির বিবেক সাংবাদিকদের স্বাধীনতা নেই, সেখানে সাধারণ নাগরিকের অবস্থা যে কতটা ভয়াবহ, তা সহজে অনুমেয়।



