আন্তর্জাতিক

পাকিস্তানে পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে আদমশুমারির তথ্য সংগ্রহকারী দলের প্রহরায় নিযুক্ত পুলিশের ওপর পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।ট্যাঙ্ক জেলার পুলিশ কর্মকর্তা ফারুক খান বলেন, ‘বন্দুকধারীরা দু’দিক থেকে আদমশুমারি দলের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ টিমের ওপর হামলা চালায়। এতে একজন কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন।

পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, ‘তীব্র গুলি বিনিময়ের পর এক উগ্রবাদী সদস্য নিহত হয়েছেন।’ এদিকে কয়েকজন মোটরসাইকেল-আরোহী পুলিশের একটি টিমের ওপর হামলা চালালে এতে একজন নিহত ও অপর তিন আহত হন।

লাকি মারওয়াত জেলা প্রশাসনের কর্মকর্তা তারিক উল্লাহ বলেন, নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং আদমশুমারি প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়েছে।গত সপ্তাহে একই অঞ্চলে এ ধরনের হামলায় এক কর্মকর্তা নিহত হন।

টিটিপি তিনটি হামলারই দায় স্বীকার করেছে। গোষ্ঠটি আফগান তালেবান থেকে আলাদা।পুলিশ মঙ্গলবার এ কথা জানায়। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান। পাকিস্তানে মার্চের শুরুতে এক লাখ বিশ হাজার জনেরও বেশি গণনাকারী ও নিরাপত্তা কর্মকর্তা নিয়ে মাসব্যাপী একটি ডিজিটাল আদমশুমারি শুরু হয়। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে, আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি পৃথক জেলায় দু’টি উগ্রবাদী দল হামলা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button