ময়মনসিংহ বিভাগ

ভালুকায় মাসুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধি: ভালুকায় আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ এর নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপি নেতা ও ভালুকা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ এর নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে।

মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি শ্রমিকদল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button