ময়মনসিংহ বিভাগ
ভালুকায় ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে বি এনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল।
শনিবার দিনব্যাপী উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সদস্য সানাউল্লাহ, ফকির মামুনসহ পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



