অন্যান্যময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে ৩শিশুর মৃত্যু

সুমিত সরকার
ফুলপুর,ময়মনসিংহ:ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সহোদর দুই ভাই সহ তিন শিশু পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর গাছ থেকে খেজুর কুঁড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে একজনের লাশ পানিতে ভাঁসতে দেখে উদ্ধার করতে নামলে একে একে তাদের খোঁজ মেলে।
নিহত শিশুরা হলো মন্নাস আলীর মেয়ে নূসরাত (৮)রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও মেহেদী (৬) । এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুলপুর থানা ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



