ময়মনসিংহ বিভাগ
ভালুকায় হাজী বেলালের ঈদ সামগ্রী বিতরণ

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় তিন হাজার অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাশর এলাকায় এগুলো বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামিলীগ নেতা হাজী বেলাল উদ্দীন ফকিরের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রের মাঝে এগুলো বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে ছিলো চাউল ও নগদ অর্থ। এসময় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণ কালে সমাজ সেবক হাজী বেলাল ফকির জানান আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করি। চেষ্টা করি অল্প সময়ের জন্য হলেও অসহায় মানুষের মুখে হাসি ফুটুক।



