ময়মনসিংহ বিভাগ

জন্মদিনে ৩ হাজার মানুষকে ইফতার খাওয়ালেন ডাঃ মুন 

আনোয়ার হোসেন তরফদার: নিজের জন্মদিনে ৩ হাজার মানুষকে ইফতার খাইয়ে ব্যতিক্রমী এক জন্মদিন পালন করলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ডাঃ মোশায়েদ রহমান মুন। ডাঃ মোশায়েদ রহমান মুন ২৫ মার্চ সোমবার তার ৪২ তম জন্মদিন পালন উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও এলাকায় তার বাংলো বাড়ি মোমেনা মার্ফারা ভিলায় ৩ হাজার মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ওই ইফতার মাহফিলে সর্ব শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ওই ইফতার মাহফিলে

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আল খায়ের ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুশায়েদ রহমান মুন, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব, ডাকাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নূরে আলম জিকু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button