ময়মনসিংহ বিভাগ

ভালুকায় বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ 

অমিত হাসান ইমন: দুস্থ্য গরীব ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ দিয়েছেন সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শনিবার ৯ মার্চ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢেউয়াতলি গ্রামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১২ জন ডাক্তার সকাল ১০ট থেকে বিকাল ৫ পর্যন্ত পনেরো শত রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।

সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়াম্যান আবু সাইয়িদ জুয়েল জানান, ওই গ্রামের প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ওই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে, প্রতিব বছর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়। সারাদিন ব্যাপী স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডাঃ নুসরাত নাঈমা, ডাঃ রোমানা বারী নিপা, ডাঃ ইফফাত আরা ইয়াসমিন, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হাসান মাহমুদ,ডাঃ আলিফ আহমেদ, মেডিসিন ও নিউরো রোগ বিশেষজ্ঞ ডাঃ ক্যাপ্টেন (অবঃ) এম এ সালাম আকন্দ, মেডিসিন ও ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আলী আফজাল, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রাফজান জানি আবির, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবিদ মজিদ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ উমাইয়া সুলতানা উমির সমন্বয়ে গঠিত চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

রোগীরা জানান, আমরা টাকার অভাবে বড় ডাক্তারের নিকট যাইতে পারিনি। তাই প্রতিবছর অপেক্ষায় থাকি। ফ্রিতে এখানে ডাক্তার দেখাই ও টাকা ছাড়া ঔষধ পাই। ডাক্তার ব্যবস্থাপত্রের সাথে ফ্রিতে ৭ দিন ও ১৫ দিনের ঔষধ দেয়। আরো প্রয়োজন হলে দোকান থেকে কিনে নিতে হয়। এখানে আমাদেরকে কোন পরিক্ষা নিরীক্ষা করতে হয়না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button