ময়মনসিংহ বিভাগ

ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রনেতা এস.এম মহসিন শাওনকে সভাপতি ও মো. মিজানুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদ দেওয়া হয়েছে।

রবিবার রাতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজীব আহমেদ রাজীবের যৌথ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।

আংশিক ওই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন প্রকৌঃ মনোয়ারুল ইসলাম রিয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল হাসান অনন্ত ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এস.এম. জিয়াউর রহমান মোমেন।

পাশাপাশি ওই প্রেস বিজ্ঞপ্তিতেই নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর বরাবর জনা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিক কমিটির সভাপতি এস.এম মহসিন শাওন জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভালুকা পৌরস্বেচ্ছাসেবকলীগ সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমি সকল মুজিব সৈনিকের সহযোগীতা চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button