অন্যান্য

শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ভালুকার মিনারুল ইসলাম পলাশ

আনোয়ার হোসেন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এর ৭(১)ও৭(২)উপধারায় অর্পিত ক্ষমতাবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আট বিভাগের ১০ জন শিক্ষক নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলার ১১ নং বনকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনারুল ইসলাম পলাশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সম্যানিত সদস্য মনোনীত হওয়ায় ভালুকা উপজেলার শিক্ষকদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। আট বিভাগ থেকে ৮ জন ও ঢাকা মহানগর থেকে ২ জন মোট ১০ জন শিক্ষক বোর্ড এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মেয়াদকাল ৩ বছর।

সহকারী শিক্ষক মিনারুল ইসলাম পলাশ, সকলকে তার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button