ময়মনসিংহ বিভাগ

ভালুকায় নয়া এমপি ওয়াহেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে মত বিনিময় করেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এম.এ ওয়াহেদ।

বুধবার (১৭জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন সহ বীর মুক্তিযোদ্ধা,  রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button