ময়মনসিংহ বিভাগ

ত্রিশালে শারীরিক প্রতিবন্ধী চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে শারীরিক প্রতিবন্ধী রাকিব (১৪) নামের এক কিশোর চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৬ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কলা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের নদীর পাড় এলাকার বাবুল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাকিব শারীরিক প্রতিবন্ধী, সে হাঁটতে পারে না। গতকাল সোমবার রাকিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে রাকিব বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে ঘটনার দিন দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কলা খেতে মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদোহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, রাকিবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, রাকিবের অটোরিকশার কোন সন্ধ্যান মেলেনি। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button