ময়মনসিংহ বিভাগ

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

 

উজ্জ্বল হাসান
নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে।

মৃতরা হলেন ওই এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), দুই মেয়ে আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ দাফনের অতুমতি দেওয়া হবে।
জামাল উদ্দিনের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রথমে জামাল উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা আনোয়ারা বেগমও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। দুই শিশু তাদের স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button