ময়মনসিংহ বিভাগ

ভালুকায় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা 

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল

শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফিসহ অন্যরা ঢাকা থেকে ভালুকায় আসার সময় ভালুকার প্রবেশদ্বার নাসির গ্লাস এলাকা থেকে কয়েক শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের শোভাযাত্রা নিয়ে তাদের কে স্বাগত জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

পরে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। গাড়ি বহরে অংশ উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টুসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button