গাজীপুরের শ্রীপুরে পালিত হচ্ছে বিএনপির ডাকা হরতাল

ছাবিকুন নাহার
গাজীপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে গাজীপুর ৩ আসনের বিএনপির সর্বোচ্চ নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের পক্ষে শ্রীপুরে মোক্তারুল করিম মোড়ল (শামীম) ও শাজাহান মোড়লের নেতৃত্বে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে হরতাল পালন করেন ।
হরতালের সমর্থনে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা হরতালের সমর্থনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুসহ সকল রাজবন্দীকে অবলম্ব্য মুক্তির দাবিতে নেতাকর্মী রাজপথে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এই ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আমরা হরতাল পালন করছি। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলন। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। অবৈধ তফসিল বাতিল করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং গাজীপুর ৩ আসনে অভিভাবক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা মতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন, এবং গাজীপুর জেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, ও পিয়ার আলী কলেজ ছাত্রদলের আহবায়ক মাসুম আহাম্মেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



