ময়মনসিংহ বিভাগ

ভালুকায় রোল নম্বর পরিবর্তনে বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা 

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উদাসিনতার কারণে রোল নম্বরে গড়মিল হওয়ায় ভালুকার একটি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ১৫টি কলেজের অনেক শিক্ষার্থীর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় মধ্যে পড়েছেছে অবিভাবকরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর বেশ কিছু শিক্ষার্থী ও তার অভিভাবকরা এই অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ জন শিক্ষার্থী। তার মাঝে মানবিক শাখায় অংশ নেন মোছা. কাকন আক্তার। তিনি ৪০৮৭২৪ রোল নম্বরে সকল পরীক্ষা সম্পন্ন করেন। ২৬ নভেম্বর রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে, কাকন আক্তার তার রোল নাম্বারে সার্চ দিয়ে দেখেন, নিজের নামের পরিবর্তে সুসং দূর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের মাজাহরুল ইসলাম নামের এক শিক্ষার্থীর নাম আসে।

একই ঘটনা ঘটেছে ওই কলেজের ইসরাত জাহান জেরিনসহ ৫১ জন শিক্ষার্থীর। ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজ, শহীদ নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজসহ ১৫ টি কলেজে এ ঘটনা ঘটেছে।

ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী মোছা. কাকন আক্তার জানান, তিনি ফেল করার কথা নয়। ৪০৮৭২৪ রোল নম্বরে তিনি সকল পরীক্ষা সম্পন্ন করেছেন। কিন্তু রেজাল্টের জন্য কলেজে গেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সুমন তাকে ৭০৮৭২৪ রোল নম্বর উল্লিখিত প্রবেশপত্র প্রদান করেন।অধ্যক্ষ মো: সুমন জানান, এসব বিষয়ে তাদের কিছুই জানা নেই, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বলতে পারবেন।

মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল জানান, তার প্রতিষ্ঠানে এ বছর ৮১৫ জন পরীক্ষা দিয়েছে। তার মাঝে ৩০-৩৫ জনের এই সমস্যা হয়েছে।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাবোর্ডের উপ নিয়ন্ত্রক আবু সায়েম মো: হাসান জানান, টেশনিক্যাল সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে কি অনিয়ম হয়েছে ছাইবাছাই করে দেখা হলে বিষয়টি সর্ম্পকে বোর্ড কর্তৃপক্ষ বলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button