ময়মনসিংহ বিভাগ

ভালুকায় বিদেশি মদসহ তিনজন আটক  

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় ৫০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মেহেরাবাড়ীর জিঞ্জিরা মাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, একটি নম্বরবিহীন পিকাপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদেরর ভিত্তিতে এস আই করিম এস আই তপু চক্রবর্তী অভিযান করে তাদের কে আটক করে । এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকাপসহ ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন,

নালীতাবাড়ী এলাকার আমির হোসেনের ছেলে রাসেল, শ্রীবরদী উপজেলার শরিফুল ইসলামের ছেলে আপেল মাহমুদ ও গাড়ীর ড্রাইভার একই উপজেলার আইয়ুব আলীর ছেলে আজমু। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অপর দিকে অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ফারিয়া আক্তার (৭) কে উদ্ধার করে, আসামি আসাদ মিয়া কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button