ময়মনসিংহ বিভাগ

ভালুকায় ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় ভালুকা পৌর ডিজিটাল সেন্টারের দেশসেরা ও সফল উদ্যোক্তা ফাহিমা মাহে জেবিন এর উদ্যোগে এবং এটুআই কর্মসূচীর সহযোগিতায় ডিজিটাল সেন্টারের ১৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ১৩ নভেম্বর পৌর সভার কক্ষে আলোচনা , ১৩ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম।

তিনি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় ২৬০ ধরণের সেবা।দেশের প্রান্তিক পর্যায়ে দ্র‍ুততম অল্প সময়ে নাগরিক সেবার সুযোগ তৈরির ক্ষেত্রে এক উচ্চতায় পৌঁছে গেছে ডিজিটাল সেন্টারগুলো।এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রম বহুগুণে এগিয়ে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, প্যানেল মেয়র হুমায়ুন কবির, কাউন্সিলর হুমায়ুন মুন্সী, মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর সোমা খানম, উদ্যোক্তা জুবায়ের রাজু সহ পৌর সভার কর্মকর্তা বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button