ময়মনসিংহ বিভাগ

ভালুকায় বিএনপি জামাতের অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সামাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর উদ্যোগে ওই শান্তি সমাবেশ ও র‌্যালী

অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান বুলবুল, রমিজ উদ্দিন খান, আশরাফুল আলম জান্নাত, ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান পান্না, উথুরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান রিপন, ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লাসহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button