ভালুকায় আওয়ামী লীগ নেতার পূজা মণ্ডপ পরিদর্শন।

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৪অক্টোবর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ও কাচিনা ইউনিয়নের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। ওই সময় তিনি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ, হবিরবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হবিরবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী নবীন লীগ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সম্পাদক অয়ন সিভি সহ স্থানীয় অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।সবাই একত্রিত হলেই সম্ভব স্মার্ট বাংলাদেশ গড়া এবং বাংলাদেশ কে একটি অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।



