ময়মনসিংহ বিভাগ

ভালুকায় দুই মোটরসাইকেল চুর আটক

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চুর চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, ময়মনসিংহ তারাকান্দার কাশিগন্জ কোদালিয়া চরপাড়া এলাকার শফিকুল ইসলাম রিপনের ছেলে খাদেমুল ইসলাম শাওন (২৭), নান্দাইলের রসুলপুর বাণিজ্য বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩০)।

শুক্রবার (০১-০৯-২০২৩) রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ীর স্কয়ার মাস্টারবাড়ী থেকে তাদের আটক করা হয়।

দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করতো। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানায়, গত বৃহস্পতিবার থানা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেই সূত্র ধরে এস আই আবুল কালাম আজাদ সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে খাদেমুল ইসলাম ও আরিফ নামে চুর চক্রের দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button