ময়মনসিংহ বিভাগ

ভালুকায় সেলাই মেশিন বিতরণ

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ১২৪ জন উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) ২০২২/২৩ অর্থ বছরের আওতায় এগুলো বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা ইন্জিনিয়ার মাহফুজুর রহমান, ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রকল্প কর্মকর্তা আবুল কালাম, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল সহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button