ময়মনসিংহ বিভাগ

ভালুকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, বি এন পি, জামাতের হত্যা,ষড়যন্ত্র নৈরাজ্য, আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার ৩০ জুলাই সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ,প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন,সাধারণ সম্পাদক জাকারিয়া, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন সহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button