ময়মনসিংহ বিভাগ

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফলাফলের শীর্ষে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়

সুমিত সরকার উদয় 

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি: প্রায় শতভাগ পাস ও রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পাওয়ায় আনন্দে ভাসছে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। ২০২৩ সালের এস,এস,সি পরিক্ষায় ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে। ৯১.২১% পাশের হার সহ মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন শিক্ষার্থী। যা ফুলপুরের ইতিহাসে রেকর্ড সংখ্যক। শিক্ষার্থীদের এমন ফলাফলে সকল মহলের প্রশংসার জোয়ার বইছে। অভিভাবক নজরুল ইসলাম জানান,

শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে নিবিড় সম্পর্ক এবং শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান, মননশীলতা বৃদ্ধিতে শিক্ষক মন্ডলীগন নিরলস পরিশ্রম করে, আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলছেন। তাই আমরা কৃতজ্ঞ। ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পুরস্কার প্রাপ্ত উপজেলার শ্রেষ্ঠ কামাল হোসেন জানান,

বর্তমানে স্কুলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং পড়ালেখার পরিবেশ অনেক উন্নত হয়েছে। সম্মানিত শিক্ষকগন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন বলেই, এমন ফলাফল সম্ভব হয়েছে। আমরা সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button