ময়মনসিংহ বিভাগ

ভালুকায় পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের গোস্ত বিতরণ

আরাফাত সিদ্দিকী আল-আমিন

স্টাফ রিপোর্টার: পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে খাসি গোস্ত বিতরণ করা হয়েছে।

ভালুকায় ৩০ জুন (শুক্রবার) অসহায়, দরিদ্র, পথ শিশুদের মাঝে খাসি কুরবানী দিয়ে ওই গোস্ত বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভালুক উপজেলা স্বেচ্ছাসেবীদের আইডল শফিকুল ইসলাম, ভালুকা উপজেলা ওয়ার্কশপ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রথম আলোর প্রতিনিধি ফোরাত।

এছাড়াও পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার সভাপতি জোহাদ, আরাফাত, তানজিল, সজীব, নাহিদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

সভাপতি বলেন আমাদের আজকের কার্যক্রমে সকল অর্থায়ন করেছে লন্ডন প্রবাসী মুরাদ খান এবং সকল সদস্যদের সার্বিক সহায়তায় প্রোগ্রামটি সফল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button