ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের ফুলপুরে ৩ দিন ব্যাপী কৃষিমেলা উদযাপন

স্টাফ রিপোর্টার সুমিত সরকার উদয়: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় আজ, ৬ জুন, মঙ্গলবার থেকে ৩দিন ব্যাপী কৃষিমেলা আনুষ্ঠিত হচ্ছে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুরের উদ্যোগে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় কৃষিমেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি), অমিত রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সাদিয়া তাসমিন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৭০ জন কৃষক অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button