ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ স্কাউটস থেকে কাব স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করলেন চারজন শিক্ষক

স্টাফ রিপোর্টার সুমিত সরকার উদয়: বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের ফুলপুর উপজেলা থেকে কাব স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করলেন ৪ (চার) জন শিক্ষক। এই অর্জনকে আরো গতিশীল করতে আজ ৩০/০৫/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার কাব স্কাউট শাখায় উডব্যাজ অর্জনকারী শিক্ষকদের সনদ ও স্কার্ফ পরিয়ে বরণ করে নেন ফুলপুর উপজেলা স্কাউটস এর সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.সাজ্জাদুল হাসান।
যারা উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন তারা হলেন; স্কাউটার মোঃ আমিনুল ইসলাম(সহকারী শিক্ষক)জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কাউটার মোঃ হাতেম আলী ফরাজি(প্রধান শিক্ষক) চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কাউটার মোঃ নাসির উদ্দীন(সহকারী শিক্ষক) বিলাসাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্কাউটার তরি রানী সিংহ (সহকারী শিক্ষক) রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এইসময় ওনাদের উৎসাহিত করতে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ ফজলুল হক, উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ জনাব মোঃ সায়েদুর রহমান। উপজেলা স্কাউট লিডার মোঃ রফিকুল ইসলাম। উপজেলা কাব লিডার জনাব ফাতেমা আক্তার প্রমুখ।



