বরিশাল বিভাগ

পাঁচ সিটি নির্বাচন সিইসির জন্য অগ্নি পরীক্ষা।

অমিত হাসান ইমন 

 স্টাফ রিপোর্টার:  চলমান পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন সিইসির জন্য অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (৯ মে) পুরানা পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লাগাতার বিদেশ সফরে গিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য নীল নকশা পাকাপোক্ত করছেন। তাদের বোঝাতে চেষ্টা করছেন যে জনগণ নাকি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দেবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রমাণ করার জন্য জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনকালীন জাতীয় সরকারের মাধ্যমে আগামী নির্বাচন দিতে হবে। চলমান পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন সিইসির জন্য অগ্নি পরীক্ষা।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা নূরুল করীশ আকরাম, আব্দুল আউয়াল মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button