ময়মনসিংহ বিভাগ

ভালুকায় গাছ পড়ে গৃহিনীর মর্মান্তিক মৃত্যু

অমিত হাসান ইমন 

স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের ভালুকায় বাড়ির উঠানে সকালে রান্না করার সময় খেজুর গাছ উপড়ে পড়ে মোছাঃ চায়না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, (২৫শে মার্চ ২০২৩ইং) রোজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গোবুদিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ নুরুল মিয়ার স্ত্রী মোছাঃ চায়না আক্তার (৩০) সকালে তার অসুস্থঃ শাশুড়ির জন্য বাড়ির উঠানে মাটির চুলায় রান্না করছিলো হঠাৎ করেই পাশের খেঁজুর গাছ গৃহিনীর উপর আঁছড়ে পড়ে এবং এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button